মধুর বসন্তের সাজ রব সর্বত্র। পুরো প্রকৃতিতে চলছে বসন্তের আগমনের ধ্বনি।

 

শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠেছে প্রকৃতি। গাছে গাছে নতুন পাতা, স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীর গতিময় বাতাস জানান দিচ্ছে নতুন লগ্নের। ফাল্গুনের আগমনে পলাশ, শিমুল গাছে লেগেছে আগুনে খেলা। মধুর বসন্তের সাজ রব সর্বত্র। পুরো প্রকৃতিতে চলছে বসন্তের আগমনের ধ্বনি ।

বসন্ত ষড়ঋতুর শেষ ঋতু। ফাল্গুন এবং চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। বসন্ত ঋতুর আগমন ঘটে শীত চলে যাবার পর এবং গ্রীষ্ম আসার আগে। গ্রীষ্মমন্ডলীয় এলাকায় তাপমাত্রা বাড়তে থাকে কারণ পৃথিবী সূর্যের দিকে হেলে থাকে। পৃথিবীর অনেক প্রান্তে এই ঋতুতে ফুল ফুটে, নতুন গাছের পাতা গজায়, নতুন গাছের জন্ম হয়। এর ফলে গাছপালা বেড়ে উঠে, ফুল ও ফলের পরবর্তী বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


  1. এবারের বসন্ত সোমবার পড়বে, এদিন কর্মস্থলের ব্যস্ততায় হয়ত অনেকেই কর্মস্থলেই শাড়ি পড়ে যাবেন,খোঁপায় দেবেন ফুল। তাই একটু জাঁকালো পোশাক পরতেই পারেন। যেহেতু অফিস ডে তাই অনেক বেশি সাজ এড়িয়ে চলুন। উচ্চমাত্রার মেকাপ এড়িয়ে চলুন।
  1. ছেলেদের চাইলে পাঞ্জাবি পরতেই পারেন বসন্ত বলে কথা। যেহেতু শীতের বাতাস এখনো বইছে- তাই ভারি শাল সঙ্গে রাখবেন। মেয়েরা চুল খোলা না রেখে একটু হাতখোপা বা বেনিতে ফুল গুঁজে নিতে পারেন এতে বেশ জমকালো লাগবে। শাড়ির সঙ্গে গয়নার রঙ, ফুলের সংযোগটা যুতসই হচ্ছে কিনা একটু যাঁচাই করে নেবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ